হাতিয়ায় নৌযোগাযোগ বন্ধ, ঘাটে আটকা পড়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন

নোয়াখালী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৬, ১১:০০ আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১:০৬

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি, সি-ট্রাকসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। এতে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে যাত্রী এবং পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে চলাচলকারী ফেরি মহানন্দার ব্যবস্থাপক মো. ফয়সাল বলেন, ৩ নম্বর সিগন্যাল এবং নদীতে ঢেউ অনেক বেশি থাকায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। সিগন্যাল উঠে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

চেয়ারম্যান ঘাটের মাছের আড়ৎদার আকবর হোসেন বলেন, বুধবার দুপুরে ফেরি মহানন্দা নলচিরা ঘাট থেকে ফিরে চেয়ারম্যান ঘাটে যাত্রী ও যানবাহন নামানোর পর নদীতে নোঙর করে রাখা হয়েছে। যার কারণে ঘাটে হাতিয়া অভিমুখী পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন লেগে আছে।

এছাড়া দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা আটকা পড়েছেন। ঘাটে ভালো আবাসিক হোটেল বা শৌচাগার না থাকায় যাত্রী ও পরিবহনের চালক, সহকারীদের সীমাহীন কষ্ট করতে হচ্ছে বলে জানান তিনি।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক