এনসিপির সাবেক নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ২০:১৪আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ২০:৫৭

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানকে নিয়ে ফেসবুকে সমালোচনা করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা আসাদ খোকনকে পিটিয়ে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয়রা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে হরিপুর ইউনিয়নের জমিদার বাড়িতে এ ঘটনা ঘটে। মারধরের শিকার আসাদ খোকনের বাড়ি নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক এনসিপি নেতা আসাদ খোকন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। পরে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রামের ঘনিষ্ঠ সহচর ছিলেন। পরে ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এনসিপিতে যোগদান করেন। তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে তিনি নিয়মিত ফেসবুকে সমালোচনামূলক লেখালেখি করতেন।

ফেসবুকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নানকে নিয়ে লেখালেখি এবং নেতিবাচক মন্তব্য করায় হরিপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

মারধরের বিষয়টি হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া নিশ্চিত করেছেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, আসাদ খোকন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার বিকালে একদল লোক তাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করে চলে যায়। তারা কারা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে আসাদ খোকনের বিরুদ্ধে থানায় কোনও মামলায় নেই। তাই পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ ইসলাম
স্কুলছাত্র আশরাফুল নিখোঁজের জট খুললো ৩ বছর পর, মূল আসামি গ্রেফতার
যশোরে বিএনপির কার্যালয়ে ককটেল সদৃশ বস্তু
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জাপানে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে নিহত ৮, বিপাকে হাজারো মানুষ
জাপানে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে নিহত ৮, বিপাকে হাজারো মানুষ
গোপালগঞ্জের প্রবেশপথে চেকপোস্ট, জেলাজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
গোপালগঞ্জের প্রবেশপথে চেকপোস্ট, জেলাজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ ইসলাম
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত