লোডশেডিংয়ের সুযোগে ২৩টি ট্রান্সফরমার চুরি, ওসি বললেন ‘বিদ্যুৎ বিভাগের লোকেরাই জড়িত’

চাঁদপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ০০:১৮ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০০:১৮

লোডশেডিংয়ের সুযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেড় মাসে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত এলাকায় প্রায় দুই ডজন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। প্রতিটি চুরির ঘটনায় থানায় মামলা হলেও কোনও গ্রেফতার নেই। পুলিশ বলছে, ট্রান্সফরমার চুরিতে বিদ্যুৎ বিভাগের লোকজনই জড়িত।

উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই থেকে গত রবিবার পর্যন্ত স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত এলাকায় মোট ২৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে জুলাই মাসে ১৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। আর আগস্টে রবিবার পর্যন্ত ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার নাউরী, ফৈলাকান্দি, দুর্গাপুর, দাসের বাজার, দেওয়ানজিকান্দি, জীবগাঁওসহ আরও কয়েকটি এলাকা থেকে রাতে এসব ট্রান্সফরমার চুরি হয়। অনেক ক্ষেত্রে ট্রান্সফরমারের ভেতরের তামার তার চুরি করে নিয়ে খোলস ফেলে রেখে যাওয়া হয়।

এসব ঘটনায় থানায় চুরির অভিযোগে মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করার তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে তিন-চারটি ট্রান্সফরমার ও যন্ত্রাংশ।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‌‘প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় একটি করে মামলা হয়েছে। অর্থাৎ দেড় মাসে ২৩টি ট্রান্সফরমার চুরির ঘটনায় ২৩টি মামলা হয়েছে। এসব মামলার তদন্ত চলছে। অভিজ্ঞ ও দক্ষ লোক ছাড়া বিদ্যুতের ট্রান্সফরমার চুরি সম্ভব নয়। ট্রান্সফরমার চুরির ঘটনায় বিদ্যুৎ বিভাগের লোকেরাই জড়িত। সন্দেহভাজন চোরদের ধরতে অনুসন্ধান চলছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘রাতের বেলায় লোডশেডিং চলাকালে ট্রান্সফরমার বেশি চুরি হয়। আমার উপজেলায় গরমের সময় বিদ্যুতের চাহিদা ২৬ থেকে ২৭ মেগাওয়াট, বরাদ্দ আসে মাত্র ৯ থেকে ১১ মেগাওয়াট। এ জন্য লোডশেডিং বেশি হয়। লোডশেডিং চলাকালে রাতের অন্ধকারে মূলত বেশি ট্রান্সফরমার চুরি হয়। প্রতিটি চুরির ঘটনায় পল্লী বিদ্যুৎ বাদী হয়ে থানায় মামলা করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হচ্ছে। তবে ট্রান্সফরমার চুরির পেছনে বিদ্যুৎ বিভাগের লোকজনই জড়িত, পুলিশের এমন দাবি সত্য নয়।’

/এএম/ 
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক