বেপরোয়া গতিতে চলছিল প্রাইভেটকার, থামিয়ে ভাঙচুর করলেন স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ আগস্ট ২০২৬, ০৯:০৩ আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:০৩

চট্টগ্রামে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে লোকজনকে আহত করার অভিযোগে বিক্ষুব্ধ লোকজন একটি ধাওয়া করে থামিয়ে গাড়িটিতে ভাঙচুর করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটক করা হয়েছে গাড়িতে থাকা এক তরুণী ও ভাঙচুরের সঙ্গে জড়িত পাঁচ জনকে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ফটিকছড়ি থানার হারুয়ালছড়ি এলাকা থেকে চট্টমেট্রো-ল ১৮৪৭ নম্বরের একটি লাল রঙের গাড়ি বেপরোয়া গতিতে আসতে থাকে। ওই সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট, সরকারহাট, মুনিয়া পুকুরপাড়সহ কয়েকটি জায়গায় গাড়ির ধাক্কায় পথচারীরা আহত হন। একপর্যায়ে লোকজন জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। 

আহত লোকজন গাড়িটিকে ধাওয়া দিয়ে থামানোর চেষ্টা করে। কিন্তু না থামিয়ে বেপরোয়া গতিতে চলতে থাকে এটি। পরে হাটহাজারী বাজার এলাকায় লোকজন গাড়িটিকে থামাতে সক্ষম হন। সেখানে থাকা বিক্ষুব্ধ লোকজন গাড়িটি ভাঙচুর করেন। ওই সময় গাড়িতে থাকা এক তরুণ পালিয়ে যান। পালাতে পারেননি ভেতরে থাকা এক তরুণী।

জানতে চাইলে হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে গাড়িটি উদ্ধারের পর থানায় নিয়ে আসে। আটক করা হয় গাড়িতে থাকা এক তরুণী ও ভাঙচুরে জড়িত পাঁচ জনকে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িতে থাকা তরুণ মাদকাসক্ত ছিলেন। যার কারণে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক