নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎

‎রায়পুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬, ১০:৪৪আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১০:৪৪

‎লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণ ও মারধর করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৯ আগস্ট) রায়পুর থানায় মামলা করেছেন ওই নারী। এর আগে সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার মেঘনার একটি ঘাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই জনকে আসামি করা হয়েছে। তারা হলো- ট্রলার মাঝি আবদুর রহমান (৩৫) ও তার ভাই মহিম (২৫)। তারা উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের মিঝি বাড়ির ইসমাইল মিজির ছেলে।

বুধবার রাত ৮টায় ভুক্তভোগী জানান, পাঁচ বছর আগে মুন্সীগঞ্জের এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়। তিন বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেঘনার চরে তাদের সয়াবিন আনা-নেওয়ার সময় আবদুর রহমানের সঙ্গে পরিচয় ও মোবাইলে কথা হতো। এই সুবাধে কয়েকদিন ধরে তাকে নদীতে ঘোরানোর প্রস্তাব দিচ্ছিল। বিয়ে করার আশ্বাস দিয়ে সোমবার রাতে চরে নিয়ে যায়। সেখানে মেঘনা নদীতে নিয়ে নৌকায় ধর্ষণ করে। এ সময় চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আবদুর রহমানকে আটক করে স্থানীয় মেম্বার হানিফ দেওয়ানের বাড়িতে নিয়ে যায়। এ সময় বিয়ে করার কথা বললে ওই গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে আবদুর রহমান ও তার ভাই মহিম।। পরে আহত ভুক্তভোগীকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎এ ঘটনায় এলাকায় বিচার না পেয়ে বুধবার দুপুরে তিনি ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা করেছেন। বিকালে তাকে সদর হাসপাতালে পরীক্ষা করা হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে জবানবন্দিও দিয়েছেন।

‎রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, বিয়ের আশ্বাসে চরে ঘুরতে নিয়ে নৌকায় ধর্ষণের অভিযোগে এক নারী মামলা করেছেন। তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
গুলি করে থামিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা
বাথরুম পরিষ্কার নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ
চুরি করা মালামাল ফেরত দিয়ে গেলেন চোর, রেখে গেলেন একটি চিঠিও
সর্বশেষ খবর
সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন প্রিন্স হ্যারি-মেগান
সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন প্রিন্স হ্যারি-মেগান
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট