মিছিলের প্রস্তুতির সময় ধাওয়া দিয়ে ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ আগস্ট ২০২৬, ২০:২৬আপডেট : ২১ আগস্ট ২০২৬, ২০:২৬

চট্টগ্রাম নগরে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তাদের গ্রেফতাতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ছাত্রলীগের কর্মীরা হলেন- মিরাজ, মামুন, অপু দাস, জামশেদ ও জাহিদ হাসান।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, প্রবর্তক মোড় এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা ব্যানারে ‘১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে শোক র‍্যালি’ লেখা ছিল। ব্যানারের নিচে ‘সৌজন্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও যুবলীগ’ লেখা রয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মিছিলের প্রস্তুতির সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামশেদের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। জামশেদকে কে বা কারা এ কর্মসূচির জন্য পাঠিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
দীপু মনির স্বামীর জানাজায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা  কারাগারে
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার, বেশি মিরপুরে
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, ধরা পড়লেন নিজেরাই
সর্বশেষ খবর
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
শিক্ষকতা থেকে রাজনীতিতে, চতুর্থ দফায় মন্ত্রিসভায় মঈন খান
শিক্ষকতা থেকে রাজনীতিতে, চতুর্থ দফায় মন্ত্রিসভায় মঈন খান
সর্বাধিক পঠিত
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান