মহাসড়কেই উল্টে গেলো বাস

কুমিল্লা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৬, ১৮:৫৫আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৮:৫৫

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের কুমিল্লামুখী লেনের পেন্নাই ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। পেন্নাই ইউটার্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের কুমিল্লামুখী লেনের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। 

দুর্ঘটনার পর বাসটি কুমিল্লামুখী লেনের একাংশজুড়ে উল্টে থাকায় ওই লেনে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে। তবে বাসটির পাশ দিয়ে লেনের এক পাশ হয়ে যানবাহন চলাচল করতে থাকে। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি না হলেও দুর্ঘটনাস্থলের অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করে।

দুর্ঘটনার পর দাউদকান্দি ফায়ার সার্ভিস, দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ, গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাত জন বাড়ি ফিরে যান। অন্য আহতদেরও চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল আরও স্বাভাবিক হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, ‌‘দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেছি। বাসটি মহাসড়কের এক পাশে উল্টে থাকায় ওই অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করছিল। পরে পুলিশের রেকারের মাধ্যমে বাসটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানো প্রয়োজন।’

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হননি। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
স্কুলে যাওয়ার পথে থামলো শিক্ষকের জীবন
হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ ৩ নবজাতক
ঢাকা-সিলেট মহাসড়কে আবার দুর্ঘটনা, এবার এক পরিবারের তিন জনসহ নিহত ৪
সর্বশেষ খবর
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
সস্তা ফ্লাইট দিবস আজ
সস্তা ফ্লাইট দিবস আজ
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি