গ্যাস আমদানির নামে ১৭ বছর লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

চাঁদপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৬, ০৯:১৩ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:১৩

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী) বলেছেন, ‘দেশের মানুষ বিদ্যুৎ না পাওয়ার কারণ হচ্ছে গ্যাসের আমদানি নির্ভরতা। ফ্যাসিবাদ গত ১৭ বছরে কিছু করেনি। বরং গ্যাস আমদানির নামে টাকা লুটপাট করেছে।’

রবিবার (২৩ আগস্ট ২০২৬) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব জানান, খুব শিগগির তারেক রহমান সরকারের নেতৃত্বে এ সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, ‘আগামীতে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা আমাদের নিজস্ব সোর্স থেকে গ্যাস উৎপাদন করতে পারলে বিদ্যুতের আর কোনও সমস্যা হবে না। বিএনপি এদেশের মানুষের হৃদয়ের কথা জানে। সকল ধর্ম বর্ণ ও মতের মানুষজন নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ইতিমধ্যেই পরিকল্পনার বাস্তবায়ন চলছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ সকল পেশার লোকজনকে নিয়ে আলাদা আলাদা প্ল্যান রয়েছে। ২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দিয়েছিল, অবশ্যই তার সফল বাস্তবায়ন হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে, এজন্য একটু ধৈর্য ধরতে হবে।’

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
বিশ্বনাথ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি
ফ্যাসিবাদী আমলে বইয়ে ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হতো: রিজভী
মাকে মারধর ও শোকজের জবাব না দেওয়ায় বিএনপির দুই নেতার পদ স্থগিত
সর্বশেষ খবর
সাহিত্যে নোবেলজীয় কে এই অ্যান কার্সন?
সাহিত্যে নোবেলজীয় কে এই অ্যান কার্সন?
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদ: বিক্ষোভকারী-পুলিশ মুখোমুখি (ফটোস্টোরি) 
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদ: বিক্ষোভকারী-পুলিশ মুখোমুখি (ফটোস্টোরি) 
বিমান ও পর্যটন খাতের শূন্য পদ পূরণের সুপারিশ
বিমান ও পর্যটন খাতের শূন্য পদ পূরণের সুপারিশ
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি