জশনে জুলুসের অনুষ্ঠানে ২৭টি মোবাইল চুরি করে পুলিশের হাতে ধরা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৬, ১৭:০৫ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৭:০৫

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে অংশ নেওয়া মানুষের কাছ থেকে চুরি করা ২৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে মীরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকাল ও রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের কাছ থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার বিকালে বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনের মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় ‘এডিএম’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন মডেলের ১১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- মীরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের সামনেরখীল এলাকার মৃত নুরুর সোবাহানের ছেলে মো. জসিম উদ্দিন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাবিবুর রহমানের ছেলে মো. জাকির হোসেন এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চারগ্রাম এলাকার সোলেমান মিয়ার ছেলে মো. সুজাত মিয়া। এরপর রাতে উপজেলার ডাকবাংলো এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসায় মীরসরাই থানা পুলিশ। সেখান থেকে আরও ১৬টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় চোরাই চক্রের সদস্য মো. ছাদেক (৩৮) গ্রেফতার করা হয়। তিনি সিলেট জেলার শাহপরান (রহ.) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো. কুতুব আলীর ছেলে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন পৃথক অভিযান ও মোবাইল ফোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী বলেন, ‘দুই থানা পুলিশের পৃথক অভিযানে জশনে জুলুসে অংশ নেওয়া মানুষের কাছ থেকে চুরি করা ২৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-সংলগ্ন আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম জশনে জুলুসের কার্যক্রম শুরু হয়। এতে নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লাখো মানুষ অংশ নেন।

/এএম/ 
সম্পর্কিত
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
বন্ধুকে মেরে নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মাথার খুলিসহ ৭৭টি হাড় উদ্ধার
রিসোর্ট তৈরি নিয়ে বিরোধ থেকে যুবদল নেতা হত্যা, রহস্য উদযাঘটন
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে