পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পড়লো পুকুরে, এরপর ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬, ১৮:৫০ আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৮:৫০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পরে মাইক্রোবাসটি থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। 

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মাইক্রোবাস ও উদ্ধার করা গাঁজা থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, শুক্রবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় কসবা থানা পুলিশ। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাস পুলিশের অভিযানের এলাকায় প্রবেশ করলে পুলিশের সন্দেহ হয়। পরে গাড়িটি থামার সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশও গাড়িটিকে ধাওয়া করে।

ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়ক দিয়ে পালাতে থাকে। একপর্যায়ে খিদিরপুর গ্রাম পার হওয়ার সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এতে গাড়িতে থাকা গাঁজার প্যাকেটগুলো পানিতে ভেসে ওঠে। এ সময় মাইক্রোবাসে থাকা পাচারকারী ও চালক সাঁতরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে এবং ৯ বস্তা গাঁজা উদ্ধার করে।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশ মাইক্রোবাস ও ৯ বস্তা গাঁজা জব্দ করে। ৯টি বস্তায় মোট কত পরিমাণ গাঁজা রয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক