হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’

কুমিল্লা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের শৌচাগার ও সার্বিক পরিবেশের অপরিচ্ছন্নতা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে নিজেই তা পরিষ্কার করার কথা বলেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। পরিদর্শনের সময় শৌচাগার বন্ধ থাকা, ফ্যান নষ্ট হওয়াসহ বিভিন্ন অব্যবস্থাপনা দেখে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

গত মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় হাসপাতালের শৌচাগার দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহানকে উদ্দেশ করে নিজেই পরিষ্কারের কথা বলেন কৃষিমন্ত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫০ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। আমিন উর রশিদ ইয়াছিন ওই হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করবো, যদি আমি পারি তাহলে আপনার (হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক) কাছে জানতে চাইবো, আপনি কেন পারলেন না।’ 

ভিডিওতে দেখা যায়, পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করছেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।’ 

ভিডিওতে কৃষিমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখবো বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত বাথরুমটা তো আপনারা ঠিক রাখবেন।’ একপর্যায়ে মন্ত্রী বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।’

শুধু শৌচাগারের অপরিচ্ছন্নতা নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা পাখাগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শাহজাহান বলেন, ‘গণপূর্ত বিভাগকে দ্রুত শৌচাগার মেরামত করার জন্য বলা হয়েছে। শৌচাগার পরিচ্ছন্নতায় ১১ জন সরকারি কর্মচারী ও ৬৩ জন আউটসোর্সিংয়ের কর্মচারী কাজ করেন। তারা পুরো হাসপাতাল পরিচ্ছন্নতায় নিয়োজিত। তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বহির্বিভাগে সেবা বন্ধ
সারের সংকট তৈরির চেষ্টা করছে সংঘবদ্ধ চক্র: কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা
মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা
আসিফ মাহমুদের দায়িত্বকালের নিয়োগ-পদোন্নতি-বদলির সব নথি চেয়েছে দুদক
আসিফ মাহমুদের দায়িত্বকালের নিয়োগ-পদোন্নতি-বদলির সব নথি চেয়েছে দুদক
সাবেক এমপি প্রিন্সের জমি-দুই গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক এমপি প্রিন্সের জমি-দুই গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
৯৯৯-এ ফোন দিয়ে স্ত্রী বললেন, মেরে ফেলেছি 
৯৯৯-এ ফোন দিয়ে স্ত্রী বললেন, মেরে ফেলেছি 
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা