পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজি মোল্লা নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বাজারসংলগ্ন নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়াল মিয়া ও ফজু মিয়ার গোষ্ঠীর মধ্যে পুকুরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় আব্দুল আউয়াল মিয়া গোষ্ঠীর নাজি মোল্লা টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি আব্দুল আউয়াল মিয়ার ছেলে বলে জানা গেছে।

সংঘর্ষে আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে আব্দুল আউয়াল মিয়াসহ চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতরা হলেন রহিছ মিয়া, তাউস মিয়া ও কালন মিয়া।

এদিকে নাজি মোল্লার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে অপর পক্ষের ফজু মিয়ার লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। ফলে তাদের মধ্যে আহত বা সংঘর্ষে জড়িতদের নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার এএসপি ওবায়দুর রহমান জানান, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাগবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে