দুই দিন ধরে বিদ্যুৎহীন, অন্ধকারে ৭০ পরিবার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদ গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ না থাকা অবস্থায় ওই এলাকার প্রায় ৭০টি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

পশ্চিম কিছমত জাফরাবাদ গ্রামের বাসিন্দা ওয়াজিউল্যাহ বলেন, ‘বুধবার ফজরের নামাজের সময় ঘুম থেকে ওঠার পর বিদ্যুৎ চলে যায়। বর্তমানে বিদ্যুতের ঘাটতির কারণে প্রথমে এটিকে স্বাভাবিক লোডশেডিং মনে হয়েছিল। পরে সকালে জানতে পারি, গ্রামের ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘এমনিতেই প্রচণ্ড গরমে মানুষের জীবন অতিষ্ঠ। এর মধ্যে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় এলাকার মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে।’

স্থানীয় বাসিন্দা কামাল পাশা ও মাস্টার আজম বলেন, ‘ট্রান্সফরমার চুরির পর থেকে এলাকার মসজিদের মুসল্লিদের পাশাপাশি সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় অনেকের ঘরে থাকা ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। চুরির বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালে নতুন ট্রান্সফরমারের জন্য প্রায় ৮৭ হাজার টাকা জমা দিতে বলা হয়েছে। টাকা জমা দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে গ্রামের অধিকাংশ মানুষই নিম্নআয়ের হওয়ায় হঠাৎ করে এত টাকা জোগাড় করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।’

বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, একটি ৫ কেভিএ ট্রান্সফরমারের মূল্য প্রায় ৫৩ হাজার টাকা, ১০ কেভিএর প্রায় ৮৩ হাজার টাকা, ১৫ কেভিএর ৯৯ হাজার ৯৯৯ টাকা এবং ২৫ কেভিএর একটি ট্রান্সফরমারের মূল্য প্রায় এক লাখ ৫৯ হাজার টাকা।

সূত্রটি আরও জানায়, কোনও এলাকায় প্রথমবার ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার পেতে সংশ্লিষ্ট গ্রাহকদের এর মূল্যের অর্ধেক পরিশোধ করতে হয়। তবে একই এলাকায় দ্বিতীয়বার ট্রান্সফরমার চুরি হলে পুরো মূল্যই গ্রাহকদের বহন করতে হয়। ফলে ট্রান্সফরমার চুরির ঘটনায় শুধু বিদ্যুৎ বিভ্রাটই নয়, ভুক্তভোগীদের ওপর বড় ধরনের আর্থিক চাপও তৈরি হচ্ছে।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর এজিএম আজহার উদ্দিন বলেন, ‘পশ্চিম কিছমত জাফরাবাদে ট্রান্সফরমার চুরির বিষয়ে আমি এখনও কিছু শুনিনি। এ বিষয়ে কেউ যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
পুরোনো যন্ত্রাংশের আড়ালে জাপান থেকে নিয়ে এলো দুটি গাড়ি
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
সর্বশেষ খবর
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি