আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫

নোয়াখালীর সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় থানার ওসি ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ ছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার উভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ওসির দায়িত্বে থাকা সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, শনিবার সন্ধ্যায় ওসিকে প্রত্যাহারের পর চলে গেছেন। তবে কি কারণে প্রত্যাহার করা হয়েছে তা জানি না।

নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, সেনবাগ থানার ওসির বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের নেতার বাড়িতে ভূরিভোজে অংশগ্রহণের অভিযোগ উঠেছে। পাশাপাশি তার বিভিন্ন কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে। সেজন্য তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
গুলশানের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তাকে বদলি
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে
সর্বশেষ খবর
চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
অপ্রতিমরা কেন আর ঘরে ফেরে না
অপ্রতিমরা কেন আর ঘরে ফেরে না
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার