চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম

কুবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিমকে কুমিল্লা নগরীর কোটবাড়ি গন্ধমতি বড় কবরস্থানে দাফন করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে গন্ধমতি বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলো কিশোর অপ্রতিম।

অপ্রতিম গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল। সে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

অপ্রতিম নিখোঁজের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। ওই কিশোরকে পুলিশ আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে গতকাল রাতে ফোনটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গতকাল আরেক কিশোরকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের জানাজা, যা বললেন বাবা
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
মহাসড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে কতজন ও কারা যাচ্ছেন
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে কতজন ও কারা যাচ্ছেন
মতিঝিলে জলাবদ্ধতা, নটর ডেম কলেজের ক্লাস বাতিল
মতিঝিলে জলাবদ্ধতা, নটর ডেম কলেজের ক্লাস বাতিল
তুষার চিতা দেখতে লাদাখ, বিশ্বের চতুর্থ সেরা বন্যপ্রাণী অভিজ্ঞতা
তুষার চিতা দেখতে লাদাখ, বিশ্বের চতুর্থ সেরা বন্যপ্রাণী অভিজ্ঞতা
পাহাড়-হাওর-নদী-সমুদ্র: এক বাংলাদেশেই প্রকৃতির কত রূপ
পাহাড়-হাওর-নদী-সমুদ্র: এক বাংলাদেশেই প্রকৃতির কত রূপ
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার