চট্টগ্রামের মুরাদ বাহিনীর প্রধান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫

চট্টগ্রামে কিশোর গ্যাং, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গত রবিবার সংঘর্ষে জড়ানো মুরাদ বাহিনীর প্রধান মুরাদকে গ্রেফতার করা হয়েছে। তিনি যুবদলের সংগঠক পরিচয় দেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলার পটিয়া থেকে তাকে গ্রেফতার করে বাকলিয়া থানা–পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেলার পটিয়া থেকে মুরাদ বাহিনীর প্রধান মুরাদকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মুরাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিক্রি করতেন জসিম নামের এক ব্যক্তি। কিন্তু বছরখানেক আগে দুই জনের সম্পর্ক ভেঙে যায়। মুরাদের কাছ থেকে ইয়াবা নেওয়া বন্ধ করে অন্য উৎস থেকে মাদক সংগ্রহ শুরু করেন জসিম। গুরু মুরাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এলাকায় নিজের বলয় তৈরি করেন। গড়ে তোলেন কিশোর গ্যাং। এরপর মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, জায়গা দখল ও আধিপত্য বিস্তার নিয়ে শুরু হয় দুই জনের বিরোধ। সেই বিরোধের জেরে গত রবিবার রাতে নগরের বাকলিয়ার সৈয়দ শাহ রোডে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়।

শোনা যায় কয়েকটি বিস্ফোরণ ও গুলির শব্দ। আতঙ্কে দোকানপাট বন্ধ করে ঘরে ঢুকে পড়েন স্থানীয় লোকজন। পুলিশ বলছে, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় জসিমসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাকলিয়ার এই এলাকায় দুই পক্ষের বিরোধ নতুন নয়। মাঝেমধ্যেই পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে রবিবার রাতের ঘটনা ছিল বড় আকারের। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সংঘর্ষে দুই পক্ষের ১৫০ থেকে ২০০ লোক অংশ নেন। তাদের বেশির ভাগই কিশোর গ্যাংয়ের সদস্য।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুরাদ বাকলিয়া এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরে বসবাস করছেন। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে তিনি নিজের একটি বলয় তৈরি করেন। স্থানীয়ভাবে সেটি ‘মুরাদ বাহিনী’ নামে পরিচিত।

মুরাদের ফেসবুক প্রোফাইলে নিজেকে চান্দগাঁও থানা যুবদলের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। যুবদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি ও ভিডিওও রয়েছে তার প্রোফাইলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক, অস্ত্র ও মালামাল লুটের অভিযোগে তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বছরের জানুয়ারিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপরও তার কর্মকাণ্ড থামেনি বলে অভিযোগ রয়েছে। নিজেকে নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের অনুসারী হিসেবেও পরিচয় দেন মুরাদ।

তবে এমদাদুল হক বলেন, মুরাদ তার অনুসারী নন। কারও অপরাধের দায় দল নেবে না। অপরাধী হলে তার শাস্তি হওয়া উচিত।

মুরাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান বাকলিয়া থানার ওসি শাহিনুর আলম।

/এফআর/
সম্পর্কিত
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
কুমিল্লায় কয়েক ঘণ্টায় আরও ৩৭৯ জন আটক
সর্বশেষ খবর
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ