থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ অক্টোবর ২০২৬, ২১:২৫ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২১:২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেনকে আটকের চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। তবে এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে থাকা) মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে যুবদল নেতা ইসমাইল হোসেন সীতাকুণ্ড মডেল থানা এলাকায় গেলে সেখানে গাড়ি রাখা নিয়ে মডেল থানার কনস্টেবল ও ওসির গাড়িচালক শফিকের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কনস্টেবল শফিককে মারধরও করেন ইসমাইল।

এ ঘটনার পর পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা থানায় ভিড় জমাতে থাকেন। দীর্ঘ চার ঘণ্টা পর তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেন, সামান্য কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ইসমাইল পুলিশ সদস্যের গায়ে হাত তোলায় তাকে আটক করা হয়েছিল। পরে দলের নেতাকর্মীরা তার জন্য তদবির করেন। তিনি ভবিষ্যতে আর এ ধরনের কর্মকাণ্ড করবেন না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণের অভিযোগ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম