বান্দরবানের থানচির পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এলাকায় পর্যটকবাহী একটি জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশে তিন্দু মুখ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
জানা গেছে, নিহত ও আহতরা কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তারা পর্যটক হিসেবে থানচির তিন্দু এলাকায় ভ্রমণে এসেছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।
তবে নিহত ও আহতদের নাম-পরিচয় এবং দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবি বলীপাড়া ৩৮ ব্যাটালিয়ানের উপ পরিচালক মেজর মো: জাকির হোসেন বলেন, আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিজিবির পক্ষ থেকে তদারকি করা হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করে বাংলাদেশে ফেলে গেলো বিএসএফ