সেই স্কুলছাত্রীকে ধর্ষণের পর ধানক্ষেতে হত্যা, প্রধান অভিযুক্তের পরিচয় প্রকাশ

কুমিল্লা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ১১:১০ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৯

কুমিল্লায় স্কুলছাত্রী (১৫) হত্যার ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনই ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যা করেছে। সে নিজেও বিষয়টি স্বীকার করেছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে বাসায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে ওই ছাত্রী। ভাড়া ঠিক হয় ৩০০ টাকা। পরে চালক সুমন তাকে লালমাইয়ের ধানক্ষেত এলাকায় নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন।

পুলিশ আরও জানায়, হত্যার পর ছাত্রীর হাতব্যাগ থেকে আইফোনটি নিয়ে নেন সুমন। এরপর ব্যাগটি ধানক্ষেতে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পরে কাচিকাটা মসজিদের সামনে একটি পুকুরে গোসল করেন। সেখান থেকে অন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় বাখরাবাদ এলাকায় যান। ওই এলাকার একটি পুকুরপাড়ের জঙ্গলে আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যান তিনি।

তদন্তের একপর্যায়ে ৯ অক্টোবর চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, বাখরাবাদ এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে ফোনটি উদ্ধার করা হয়।

/আরএইচ/
সম্পর্কিত
অস্ত্রের মুখে জিম্মি পরিবার, পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
ফোরকান হত্যা মামলায় গ্রেফতার যুবলীগের সাবেক সভাপতি
অপরাধ চক্রের ‘রাঘববোয়ালেরা’ থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে
সর্বশেষ খবর
সব সময় মন খারাপ থাকে? সাধারণ বিষণ্ণতা আর ডিপ্রেশনের পার্থক্য কী
সব সময় মন খারাপ থাকে? সাধারণ বিষণ্ণতা আর ডিপ্রেশনের পার্থক্য কী
যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক
যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক
ডিএমপির অভিযানে গ্রেফতার আরও ৫২৩
ডিএমপির অভিযানে গ্রেফতার আরও ৫২৩
ককরোচের বিক্ষোভ ঘিরে আটক ৪০০, শত শত ট্রেন বাতিল
ককরোচের বিক্ষোভ ঘিরে আটক ৪০০, শত শত ট্রেন বাতিল
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক