সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

রাঙামাটি প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ১০:০৩ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:১৪

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধের কারণে পর্যটকদের যাতায়াতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিয়মিত দুইবারের পরিবর্তে রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় একবার সরকারি নিরাপত্তা স্কর্ট চলবে। এতে সাজেকে অবস্থানরত পর্যটকেরা ফিরতে পারবেন বলে আশা করছে কটেজ মালিক সমিতি।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, অবরোধের কারণে নিয়মিত দুইবারের পরিবর্তে দুপুর ২টায় একবার স্কর্ট চলবে। ওই স্কর্টে পর্যটকেরা সাজেক থেকে ফিরতে পারবেন এবং নতুন পর্যটকেরাও সেখানে যেতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

রোববার সকাল থেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এতে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সাজেকে অবস্থানরত পর্যটকদের ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধ সমর্থকেরা।

এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নামে একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এবং সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। তাদের গ্রেফতার ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বলেন, জেএসএস নামধারী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা এই অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সরকার তাদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

সাজেক পর্যটনকেন্দ্রের লাইনম্যান ইয়াছিন আরাফাত বলেন, শনিবার সরকারি নিরাপত্তা স্কর্টে ছোট-বড় গাড়ি ও মোটরসাইকেল মিলিয়ে ৯০টি যানবাহন সাজেকে প্রবেশ করেছে। এতে প্রায় ৯০০ পর্যটক সেখানে গেছেন।

নেটওয়ার্ক না থাকায় এ বিষয়ে সাজেক থানার ওসি সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

/আরএইচ/
সম্পর্কিত
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক, পর্যটকদের কী হবে?
সাজেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক, জেএসএস-ইউপিডিএফের মুখোমুখি অবস্থান
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
সর্বশেষ খবর
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?