প্রতিবেশীর আলনার নিচে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ১০:২০ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:২০

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকায় প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই পরিবারের তিন সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

হালিমা ওই এলাকার নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন জায়গা ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে মসজিদের মাইকে শিশুটির নিখোঁজের খবর প্রচার করা হয়। বিকেল ৫টার দিকে শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়।

খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার নিচে শিশুটির মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় আবদুল আউয়াল, তার স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

শিশুটির মা রাশেদা আক্তার অভিযোগ করেন, তার মেয়েকে হত্যা করে প্রতিবেশীর ঘরের আলনার নিচে লুকিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। পরে প্রতিবেশীর ঘরের আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
শাহবাগেই কেন এত পরিচয়হীন মানুষের মরদেহ মেলে
ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর মিললো যুবকের মরদেহ
ঢামে‌কে মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি
সর্বশেষ খবর
‘পুষ্টি বাদ দেন, খেয়ে বেঁচে থাকতে পারলেই হলো’ 
‘পুষ্টি বাদ দেন, খেয়ে বেঁচে থাকতে পারলেই হলো’ 
কন্যাশিশুর সুরক্ষা: ঝুঁকি কি শুধু দরিদ্র পরিবারের?
কন্যাশিশুর সুরক্ষা: ঝুঁকি কি শুধু দরিদ্র পরিবারের?
আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির ৩ নেতা
আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির ৩ নেতা
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?