চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৩

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই তালা ভেঙে নিজের দফতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল নয়টার দিকে তিনি ক্যাম্পাসে যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একটি হাইয়েস মাইক্রোবাসে করে ক্যাম্পাসে পৌঁছান উপাচার্য। প্রধান ফটকে নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন। পরে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দফতরে যান।

সকালে উপাচার্যের কার্যালয়ে গিয়ে দেখা যায়, নির্ধারিত চেয়ারে বসে আছেন অধ্যাপক শেখ শরীফুল আলম। এ সময় তার কক্ষে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন উপস্থিত ছিলেন। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত বলেন, আমরা একসঙ্গেই ভেতরে প্রবেশ করেছি।

নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের সঙ্গে তার দফতরে প্রবেশ করেন চুয়েট শাখা ছাত্রদলের নেতারা

অধ্যাপক শেখ শরীফুল আলম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে তাকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ভবনের ফটকে তালা দেওয়া হয়।

একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। আন্দোলন ও কর্মবিরতির কারণে গত ২০ দিন ধরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের কারণে এত দিন ক্যাম্পাসে যেতে পারেননি নতুন উপাচার্য। তবে গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন।

/আরএইচ/
সম্পর্কিত
‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
চুয়েটে ভারপ্রাপ্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান করলো শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক 
সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক 
‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী
‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী
গুগলের বর্ষসেরা ইমোজি কোনটি, দেখুন জনপ্রিয় দশটির তালিকা
গুগলের বর্ষসেরা ইমোজি কোনটি, দেখুন জনপ্রিয় দশটির তালিকা
বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১
বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট