২১ ঘণ্টা ধরে এক কক্ষে অবরুদ্ধ চুয়েট ভিসি, অসুস্থ কয়েকজন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১১:০০

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রায় ২১ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে উপাচার্যসহ ভেতরে থাকা কয়েকজন আটকা পড়েন। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার মধ্যে অসুস্থ হয়ে পড়েন দুজন। পরে মধ্যরাতে তাদের হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মধ্যে রাত দেড়টার দিকে খবর আসে, ভবনের ভেতরে উপাচার্যের সঙ্গে থাকা কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। পরে চুয়েট মেডিক্যাল সেন্টারের চিকিৎসক আবদুল্লাহ সেখানে যান।

অসুস্থ দুজন হলেন প্রকৌশলী শাহরিয়ার ও প্রকৌশলী টিটু সোহান। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে উপাচার্য শেখ শরীফুল আলম বলেন, তিনি সুস্থ আছেন। তবে তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছেন। এ কারণে তিনি অ্যাম্বুলেন্স ও চিকিৎসক ডেকেছেন। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় সবাই অসুস্থ ও ক্লান্ত বোধ করছেন বলেও জানান তিনি।

গত সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে রাউজানে অবস্থিত চুয়েট ক্যাম্পাসে যান উপাচার্য শেখ শরীফুল আলম। প্রশাসনিক ভবনের সামনের দরজার তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন। পরে তাকে ভেতরে রেখেই দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর ভবনটির পানি ও বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়।

গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদ এবং তাকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

২২ সেপ্টেম্বর থেকে তারা সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এতে প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিদ্যুৎহীন ভবনে এখনও অবরুদ্ধ চুয়েট ভিসি, রাতভর পাহারায় শিক্ষার্থীরা
চুয়েটের নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
ছাত্রদল নেতারাসহ উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা, বিদ্যুৎও বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি
করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি
আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে বৈঠক
আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে বৈঠক
একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা