আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ২১:২৬ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২১:৪০

আমির নির্বাচনকে ঘিরে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর ও দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচন নিয়ে নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে আসে। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমির হতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরির পর সেটি বাগবিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করে জামায়াতের একটি অংশ।

সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেবো। আমাদের মিটিং চলছে।

এ বিষয়ে জানতে জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মাহবুবুর রহমানকে একাধিকবার কল করা হলেও ফোন ধরেননি।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি আমাকে জানালে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। ভেতরে জামায়াতের ঊর্ধ্বতন নেতারা আছেন। এ ঘটনায় কোনও হতাহতের খবর আমরা পাইনি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
সৌদিগামী যাত্রীদের সহযোগিতায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
সর্বশেষ খবর
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর