গভীর রাতে বেঁধে মারধর, পরদিন সেতুর নিচ থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবদেক, চট্টগ্রাম
১৫ অক্টোবর ২০২৬, ১৭:১২ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৭:১২

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে মো. ইমন (২১) নামের এক যুবককে আটক করে মারধর করা হয়। এতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে মারধর করা হয়। পরদিন বুধবার দুপুর ১২টার দিকে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ৫ নম্বর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টেবর) দুপুরে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, মামলার করার পরপরই এ ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করা হয়। নিহত ইমন বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার বাসিন্দা। তাকে হত্যার ঘটনায় তার ফুফু রেহানা বেগম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। তারা বাকলিয়ার বাসিন্দা। ইমনের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গভীর রাতে কয়েকজন ইমনের হাত পেছনে দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাচ্ছেন। তাদের দুজনের পরনে নিরাপত্তাকর্মীর পোশাক এবং হাতে লাঠি দেখা যায়। দূর থেকে তোলা আরেকটি ছবিতে দেখা যায়, এক ব্যক্তি মাটিতে ফেলে ইমনকে লাঠি দিয়ে পেটাচ্ছেন। পাশে দাঁড়িয়ে ছিলেন আরও পাঁচ জন। পরে তাকে মারধর করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দোকানের ভেতরে ইমনকে আটক করার পর মিজানুর রহমান ওই এলাকায় রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী ও অন্য আসামিদের বিষয়টি জানান। পরে আসামিরা লাঠিসোঁটা দিয়ে ইমনকে মারধর করেন। একপর্যায়ে তাকে কল্পলোক মডেল মসজিদের দক্ষিণে সাজেদা ফাউন্ডেশনের পাশে একটি খালি মাঠে নিয়ে আবারও মারধর করা হয়। এতে ইমন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে ওই আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি সেতুর নিচে ইমনকে ফেলে রেখে যাওয়া হয়। পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে রেহানা বেগম ও তার ছেলে মো. সবুজ ঘটনাস্থলে গিয়ে ইমনকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ইমনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‌‘একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটকে মারধর করা হয়। এতে তার মৃত্যু হয়েছে। এরপর অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
সাবেক সহকারী পুলিশ সুপারের বাড়ি থেকে ১৬ লাখ টাকার মালামাল লুট: অস্ত্রসহ গ্রেফতার ৫
সর্বশেষ খবর
শেখ হাসিনা ও বেনজীরের অনুসন্ধান নিয়ে নতুন করে যা জানালো দুদক
শেখ হাসিনা ও বেনজীরের অনুসন্ধান নিয়ে নতুন করে যা জানালো দুদক
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে : জেলেনস্কি
যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে : জেলেনস্কি
ভারতকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র, ‘বিদেশি’ হস্তক্ষেপের অভিযোগ কেন?
ভারতকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র, ‘বিদেশি’ হস্তক্ষেপের অভিযোগ কেন?
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা