রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৫ অক্টোবর ২০২৬, ২৩:১২ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ২৩:১২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি বনভূমি দখল মুক্ত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। এ সময় রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ বন বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জাধীন কোদালা বিটে উচ্ছেদ অভিযানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কোদালা বিটের ‘এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক রাঙ্গুনিয়া’র পার্কিং সংলগ্ন এলাকায় অবৈধভাবে নির্মিত দুটি ঘর ও ঘেরা-বেড়া উচ্ছেদ করে বন বিভাগের প্রতিনিধিদল। পরবর্তীতে ইকোপার্কের পিকনিক স্পট দখল করে গড়ে তোলা আরও একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদাররা বাধা দেয়। এ সময় উদ্ভূত পরিস্থিতিতে সাময়িকভাবে অভিযান স্থগিত রাখা হয়।

এ সময় রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ বন বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন

পরবর্তীতে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত হলে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন তার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। এ সময় আহমুদুল হক (আহমেদ), মাহবুব, মো. ফারুক, মো. হোসেন ও আনোয়ার এবং বাবুলের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি রেঞ্জ কর্মকর্তা ও বন বিভাগের কর্মীদের ওপর হামলা চালায়।

বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা জানান, সরকারি দায়িত্ব পালনকালে এ ধরনের হামলা চালিয়ে বন রক্ষা আন্দোলন থামানো যাবে না। সরকারি বনভূমি রক্ষা ও পাহাড়খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ ও মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, ‌‘আজ কোদালা বিটে সরকারি বনভূমি উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে চিহ্নিত দখলদারীদের নেতৃত্বে ২০০-২৫০ জনের সশস্ত্র হামলার শিকার হয়েছি। আমরা তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৫ একর বনভূমি মুক্ত করেছি।’

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ বন বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী আহত

তিনি আরও জানান, এই হামলা আমার ওপর নয়, রাষ্ট্রের সম্পদের ওপর। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বনভূমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মেহরাজ উদ্দীন আরও বলেন, ‘আমি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। হাসপাতালে চিকিৎসা নিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
হেলমেট পরে এসে ছাত্রদল নেতার ওপর হামলা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
সর্বশেষ খবর
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
আলোচনায় ফ্যামিলি কার্ডের রাজনৈতিক প্রভাব
আলোচনায় ফ্যামিলি কার্ডের রাজনৈতিক প্রভাব
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা