তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ, কবে উঠবে নিষেধাজ্ঞা?

বান্দরবান প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ১৫:৫০ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৫:৫০

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু বাজারে যাওয়ার সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সড়কটির সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার এলাকা থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ। সংস্কারকাজ শেষ না হওয়ায় এ পথে পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল জানান, সংযোগ সড়কটির মেরামতকাজ এখনও চলমান। সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা অবস্থা থাকায় সেখানে চলাচলকারী পর্যটকেরা দুর্ঘটনার মুখে পড়ছেন।

তিনি আরও জানান, পর্যটকেরা আলীকদম হয়ে তিন্দু এলাকায় যাতায়াত করায় তাদের আগমনের তথ্য স্থানীয় প্রশাসনের কাছে আগে থেকে থাকে না। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে জটিলতা তৈরি হয়।

এর আগে গত ৫ অক্টোবর বিকেলে আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার এলাকায় তিন্দুগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে দুই পর্যটক নিহত হন, আহত হন আরও পাঁচজন।

ওই দুর্ঘটনা এবং সড়কের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

/আরএইচ/
সম্পর্কিত
শুক্রবার থেকেই সাজেক যেতে পারবেন পর্যটকরা, নিষেধাজ্ঞা প্রত্যাহার
দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে সাজেকে ৬ দিনের জন্য অবরোধ স্থগিত
বাংলাদেশের অগ্রাধিকার ও সংস্কারে সহায়তা দেবে আইএমএফ- বিশ্বব্যাংক: তিতুমীর
সর্বশেষ খবর
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১২১০
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১২১০
আইএসইউ স্পোর্টস ক্লাবের দায়িত্বে নতুন নেতৃত্ব
আইএসইউ স্পোর্টস ক্লাবের দায়িত্বে নতুন নেতৃত্ব
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইমরান খানের আলোচিত ওসিআই কার্ড কী? ভারতে যাতায়াত-বসবাসে কী সুবিধা মেলে?
ইমরান খানের আলোচিত ওসিআই কার্ড কী? ভারতে যাতায়াত-বসবাসে কী সুবিধা মেলে?
সর্বাধিক পঠিত
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর