সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ১৭:২৫ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৭:২৫

সালিশে যাওয়ার সময় কুমিল্লায় যুবদল নেতা আবু কাউসারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ছত্রখিল এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।

নিহত আবু কাউছার কুমিল্লা শহরের কাপ্তানবাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। নিহত আবু কাউসার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেনের ছোট ভাই। তিনি নিজেও নগরীর ৪নং ওয়ার্ড কমিটিতে পদে আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু কাউসারের বন্ধু শামীমের একটি জমি নিয়ে স্থানীয় তৌহিদ ও তানজিলের সঙ্গে বিরোধ চলে আসছিল। এই নিয়ে পরিকল্পিতভাবে শুক্রবার সালিশ বৈঠকের ডাক দেন উভয়পক্ষ। সালিশের জন্য ঘটনাস্থল ছত্রখিল এলাকায় যান আবু কাউসার। এ সময় তৌহিদ ও তানজিলসহ কয়েকজন এসে অতর্কিত হামলা করে। সেখানে তারা যে অটোরিকশায় গিয়েছিলেন সেই অটোরিকশার চালক ও কাউসারকে এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন কাউসার। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কুমিল্লা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খলিলুর রহমান বিপ্লব জানান, তৌহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় দীর্ঘদিন জেলে ছিল। তারা স্থানীয়ভাবে জমির দালালি করে। কেউ জমি বিক্রি করতে গেলে তারা চাঁদাবাজি করে। আজকের ঘটনাটিতে আমরা একজন যুবদল নেতাকে হারালাম না, আমরা একটি নেতৃত্ব হারিয়েছি। 

কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ঘটনাটি মর্মান্তিক। ঝামেলা থাকবে, এটার সমাধান হবে। তাই বলে একটা মানুষকে মার্ডার করা খুবই দুঃখজনক। আমরা এর সঠিক তদন্ত ও বিচার চাই। 

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এই ঘটনার খবর পেয়েছি। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে, কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমাদের একাধিক টিম কাজ করছে মাঠে। বিস্তারিত পরে জানানো হবে।

/এফআর/
সম্পর্কিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
ছাত্রদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটুনির অভিযোগ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা