‘ধর্ষণের’ অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১৫:২৯ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক ও রিসোর্টের মালিক শৈক্যচিং মার্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তার মালিকানাধীন ‘সাইনি রিসোর্ট’ থেকে তাকে গ্রেফতার করা হয়। বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাসে তরুণীকে ওই রিসোর্টে নিয়ে যেতেন শৈক্যচিং মার্মা। শুক্রবারও তাকে রিসোর্টে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগ অনুযায়ী, ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে তরুণীর চিৎকার শুনে পাশের শিশু পার্কের দর্শনার্থী ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে আটক করে।

এদিকে, স্থানীয় বাসিন্দা নুরুল আলমের অভিযোগ, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে রিসোর্টটি নির্মাণ করা হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার আসামিকে শনিবার (১৭ অক্টোবর) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
বাবার পাশ থেকে ঘুমন্ত শিশু উধাও, দুই দিন পর খালে মিললো বস্তাবন্দি মরদেহ
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮১, সবচেয়ে বেশি মিরপুর জোনে
‘বাড়ি ফেরার পথে গুলি করবে’, আগেই আশঙ্কার কথা পুলিশকে জানিয়েছিলেন সাংবাদিক আলিফ
সর্বশেষ খবর
দুই বিমানবন্দরে স্বর্ণসহ ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ 
দুই বিমানবন্দরে স্বর্ণসহ ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ 
সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা: তদন্ত ও বিচার দাবি এইচআরএসএসের
সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা: তদন্ত ও বিচার দাবি এইচআরএসএসের
কার্যকরের আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
কার্যকরের আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৩৫
হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৩৫
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি