চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ অক্টোবর ২০২৬, ১৩:১৯ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৩:৫১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা এখনও কাটেনি। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম। এ পরিস্থিতি নিরসন এবং একাডেমিক কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে উচ্চক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের বিষয়ে জরুরি সুপারিশ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল রবিবার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে এ সুপারিশ চাওয়া হয়। চুয়েটের সংকট নিরসনে ইউজিসির সদস্য পর্যায়ে তদন্ত বা পর্যালোচনা কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর) চুয়েটের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভায় সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি বা পরামর্শক দল গঠনের সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত ওই সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ সিন্ডিকেটের ১৫ সদস্যের মধ্যে ছয়জন অংশ নেন। চুয়েটের কোনও শিক্ষক প্রতিনিধি সভায় যোগ দেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষক প্রতিনিধিও এতে অংশ নেননি।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করা হয়। ২৭ জুলাই দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তাকে পদ ছাড়তে হয়। তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গত ২২ সেপ্টেম্বর থেকে তারা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন। প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচিতে যোগ দেন। এতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে।

দীর্ঘদিনের অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। ছয়টি বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন পরীক্ষাসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস আরও ফাঁকা হয়ে পড়ে।

আন্দোলনের মধ্যেই গত ১২ অক্টোবর নতুন উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করে তালা ভেঙে নিজের কার্যালয়ে যান। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। ১৩ অক্টোবর জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে নিরাপত্তার সঙ্গে ক্যাম্পাস থেকে বের করে আনেন। পরে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগের ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

/আরএইচ/
সম্পর্কিত
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা
অচলাবস্থা নিরসনে চুয়েটে সিন্ডিকেট সভা, উপাচার্য ছাড়া ছিলেন না কেউ
সর্বশেষ খবর
জাজিরায় এমপি-প্রশাসনকে লক্ষ্য করে ইটপাটকেল, ৩৬ জেলে আটক
জাজিরায় এমপি-প্রশাসনকে লক্ষ্য করে ইটপাটকেল, ৩৬ জেলে আটক
এমিলিয়ানো মার্টিনেজকে হাসপাতালে দেখে কী বললেন আরেক আর্জেন্টাইন 
এমিলিয়ানো মার্টিনেজকে হাসপাতালে দেখে কী বললেন আরেক আর্জেন্টাইন 
অ্যাপল গ্লোবাল টেল’র এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি অর্থদণ্ড
অ্যাপল গ্লোবাল টেল’র এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি অর্থদণ্ড
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’