ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ৫ নেতা আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ২২:০৬ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২২:০৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের বিরোধকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা সদরের স্বাধীনতা চত্বরের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জেলা বিএনপির নেতা কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী নবগঠিত কসবা উপজেলা ছাত্রদলের কমিটির সভাপতি সিরাজুল হক ইমু ও সাধারণ সম্পাদক শিমুল মিয়া এবং একইসঙ্গে নবগঠিত পৌর কমিটির সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করে।

অপরদিকে বর্তমান সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী ছাত্রদলের অপর অংশের নেতা মো. হোসেন, শহিদুল খাঁ ও জুয়েলের নেতৃত্বে অপর একটি গ্রুপ কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ মিছিল বের করে। এক পর্যায়ে দুটি মিছিলটি উপজেলা সদরের স্বাধীনতা চত্বরের সামনে এলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

এ সময় হামলা পালটা-হামলা এবং ইটপাটকেলের আঘাতে পাঁচ ছাত্রদল নেতা আহত হন। আহত ছাত্রদল নেতারা হলেন- মো. হোসেন, শহিদুল খাঁ, জুয়েল, রাব্বি, ও রাশেদুল ইসলাম। তাদের প্রত্যেককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর সিরাজুল হক ইমুকে সভাপতি ও শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক করে কসবা উপজেলা শাখা ছাত্রদলের ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে এনামুল হক আপেলকে সভাপতি ও জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রদলের ১৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন এবং সদস্য সচিব সমীর চক্রবর্তী। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী দাবি করেন, আমরা সংঘর্ষের খবর পেয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি নবগঠিত কমিটির আনন্দ মিছিলে পদবঞ্চিতরা ছাত্রদল নেতারা ছাত্রলীগের সহায়তায় হামলা করেছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসি আহত: পুলিশের গাড়িতে আগুন, ২০০ কারাখানায় ছুটি
গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন স্বামী, ৪ দিন পর সেই নারীর মৃত্যু
ডোপ টেস্টে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক দলের নেতা, দেওয়া হলো কারাদণ্ড
সর্বশেষ খবর
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
এক জেলা থেকে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার
এক জেলা থেকে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার
যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী
যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি