দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো তরুণের

চট্টগ্রাম প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মাইজভান্ডার আমতলী এলাকার বাইস্যে পুলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও উদ্ধারকারী সূত্রে জানা যায়, রাতে বাইস্যে পুল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের ছয় আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়। আহত বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জিসান ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী শিকদার বাড়ির বাসিন্দা।

জিসানের পরিবারের সদস্য ওসমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনায় আহত অন্য পাঁচজন উপজেলার চাড়ালিয়া হাট, হরিণখালী নবপাড়া ও গোপালঘাটা এলাকার বাসিন্দা।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/আরএইচ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
সর্বশেষ খবর
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, কৃষক বলছেন লোকসান হবে আমাদের
তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, কৃষক বলছেন লোকসান হবে আমাদের
কয়েক শতাব্দীর ভয়ংকর আত্মা নিয়ে ফিরছেন ড্যাভিকা!
কয়েক শতাব্দীর ভয়ংকর আত্মা নিয়ে ফিরছেন ড্যাভিকা!
জিভের খেলায় মেতে ওঠার দিন
জিভের খেলায় মেতে ওঠার দিন
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে