খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৯

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) টহল পিকআপ চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চুরির সময় পিকআপটির দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) এক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ নভেম্বর দুপুরে নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসের পুনাক ক্যান্টিনের সামনে থেকে পুলিশের টহল পিকআপটি চুরি হয়। পরে অভিযান চালিয়ে প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী থানার ফকিরনিরহাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ওই টহল দলে ছিলেন। তারা পিকআপটি জেলা পুলিশ লাইনসের ফটকসংলগ্ন পুনাক ক্যান্টিনের সামনে রেখে খাবার খেতে যান। এ সময়ই গাড়িটি চুরি হয়। পরে আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে পিকআপটি চালু করেন। এরপর দ্রুত সেটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল নামের এক ব্যক্তিকে একই দিন রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, পিকআপটি চুরির পর পুলিশের গাড়ির পরিচয় ব্যবহার করে একটি নির্ধারিত পেট্রলপাম্প থেকে বিনা মূল্যে ২৮ লিটার জ্বালানি নেন রুবেল। পরে গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি একটি গ্যারেজে নিয়ে মেরামতের চেষ্টা করেন।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গাড়িটি পুরোনো হওয়ায় অন্য চাবি দিয়েও চালু করা সম্ভব হয়েছে। পুলিশের কিছু পুরোনো গাড়ি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে গভীর রাতে গণগ্রেফতারের গুজব, গ্রাম ছাড়লেন অনেকে
‘আন্ডারওয়ার্ল্ড’ কাঁপানো সুইডেন আসলামের উত্থান যেভাবে
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
সর্বশেষ খবর
লা লিগায় জয়ের নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সিমিওনে
লা লিগায় জয়ের নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সিমিওনে
প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড দেখেননি মেসি, কেন?
প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড দেখেননি মেসি, কেন?
২০২৭ সালের শুরুতে ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের
২০২৭ সালের শুরুতে ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের
গোপালগঞ্জে গভীর রাতে গণগ্রেফতারের গুজব, গ্রাম ছাড়লেন অনেকে
গোপালগঞ্জে গভীর রাতে গণগ্রেফতারের গুজব, গ্রাম ছাড়লেন অনেকে
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক