নোয়াখালীর চাটখিলের আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা ভোট প্রত্যাখান ও বর্জনের ঘোষণা দিয়েছেন। কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের প্রতিবাদে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন।
শনিবার দুপুরে চাটখিল উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভোট বর্জনের বিষয়টি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সকাল থেকে আওয়ামী লীগ প্রার্থীদের কর্মী সমর্থকরা প্রতিটি ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দেয়। আমাদের এজেন্টদের তারা ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। এ সব অভিযোগ প্রশাসনের নজরে আনলেও তারা কোনও ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে আমরা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
এ সময় উপজেলার বিএনপি মনোনীত আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা নতুন করে প্রতিটি ইউনিয়নে ভোট নেওয়ার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:
'ভোটাররা ঠিকভাবে ভোট দিতে পারছে না, তাই সিল মেরে দিচ্ছি '
/এনএস/টিএন/আপ-এআর/








