ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০১৬, ১৩:০৩আপডেট : ০৯ মে ২০১৬, ১৩:০৩

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে ও গলাকেটে ভাতিজা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকমল হোসেন (৩২)।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ- পরিদর্শক (এসআই) তসলিমউদ্দিন জানান, আকমল হোসেনের সঙ্গে তার ভাই সাদেক হোসেনের জমি নিয়ে বিরোধ রয়েছে। সোমবার সকালে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে সাদেক হোসেনের ছেলে সুমন বটি দিয়ে চাচা আকমলকে কোপায় ও গলায় আঘাত করে। আহত অবস্থায় আশেপাশের লোকজন আকমলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এসআই আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের পর থেকে সুমন পলাতক রয়েছে। তার খোঁজে পুলিশ অভিযান শুরু করেছে।

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি