বিএনপির আমলে কোনও বিচারক নিয়োগ হয়নি: আইনমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০১৬, ০৫:১৯আপডেট : ১১ মে ২০১৬, ১০:২৪

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে কোনও বিচারক নিয়োগ না দেওয়ার কারণেই বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। দেশের বিচার ব্যবস্থায় মামলার যে জট তৈরি হয়েছে তা হঠাৎ করেই সমাধান সম্ভব নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

মন্ত্রী বলেছেন, ‘আমাদের সরকার ক্ষমতায় আসার পর বিচারক নিয়োগ চলছে। বিচারকদের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের বিচারকাজে নিয়োগ দেওয়া হয়। সুতরাং একদিনে এত দিনের সমস্যার সমাধান সম্ভব নয়। ধীরে ধীরে মামলা জট কমছে।’

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেছেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা দেশে আইনের শাসন চায় না। আপনারা আইনজীবীরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকেন তাহলে কোনও শক্তিই আমাদের রুখতে পারবে না।’

মন্ত্রীর বক্তব্যের আগে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলে, নারায়ণগঞ্জ জজ কোর্ট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যদি আলাদা থাকে তাহলে ১২শ আইনজীবী অনেক বিড়ম্বনার শিকার হবেন। এছাড়াও নারায়ণগঞ্জে বিদ্যুৎ আদালত, মেরিন আদালত, পরিবেশ আদালত, শ্রম আদালত নেই। দুটা সাব-কোর্ট আছে। যেখানে ১২ হাজার মামলা রয়েছে। এখানে মামলা জট রয়েছে। তাই তিন জন সাব জজ এখানে জরুরি। আর আমাদের সবার দাবি দুটা কোর্ট এক স্থানে করে দেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বহুতল ভবনের কাজ চলছে। বর্তমানে জজ কোর্ট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট একই এলাকায়।

এ ব্যাপারে মন্ত্রী বলেন, আপনাদের এ সমস্যার সমাধান করতে আমার উপর যত চাপই আসুক তা উপেক্ষা করে সমাধান করবো। আইনজীবীদের দুটি কোর্টের সমস্যার বিষয়ে আমার যা করনীয় আমি করবো।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ নজিবুল্লাহ হিরু ও নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলাম, নারায়ণঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ আদালতের পিপি অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন।

আরও পড়ুন-

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান