নারায়ণগঞ্জে মসজিদে ঢুকে খাদেমকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০১৬, ১৩:০৯আপডেট : ২৫ মে ২০১৬, ১৩:৩৮

Narayanjang নারায়ণগঞ্জের চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় নূর মসজিদের খাদেম  মোহাম্মদ ইব্রাহিমকে (৪৩) কুপিয়ে জখম করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।  মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার এস আই শফিকুর রহমান জানান, তারা ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গুরুতর আহত ইব্রাহিমকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইব্রাহিমের ভাষ্যমতে, তিনজনের একটি দল মসজিদ ভবনের ভেতর তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত এই খাদেম মসজিদের নিচ তলার একটি ঘরে থাকেন। প্রায় ২২ বছর ধরে তিনি এ মসজিদের খাদেম হিসেবে কর্মরত।

ইব্রাহিম বলেন, ‘রাতে ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময়ে সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুইজন যুবক। তখন বাইরে বোধহয় একজন ছিলেন। দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগেই আমার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। চিৎকার শুনে মসজিদের বাইরে থাকা নৈশপ্রহরী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

ইব্রাহিম জানান, কারও সঙ্গে কোনও শত্রুতা নেই তার। কেন তার ওপর এ হামলা হলো তা আঁচ করতে পারছেন না।

বুধবার সকালে ওই মসজিদে গিয়ে কমিটির সভাপতি কিংবা দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম