সাভারে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৫

সাভার প্রতিনিধি
০২ জুন ২০১৬, ০৩:০০আপডেট : ০২ জুন ২০১৬, ০৮:১৬

সাভার সাভারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বেসরকারী টেলিভিশনের গাড়িসহ পাঁচটি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান আলাল তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শ্যামপুর এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেন। পরে সন্ধ্যার দিকে প্রচারণা শেষ করে ফেরার পথে আওয়ামী লীগের প্রার্থী সুজনের লোকজন প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় পাল্টা জবাবে বিএনপির নেতাকর্মীরা হামলা চালালে  উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।
আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা এসময় বিএনপির লোকজনকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়ে।এতে বিএনপির কর্মী ও সমর্থকসহ প্রায় ২৫জন আহত হয়।

এ ব্যাপারে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান আলাল বলেন, তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। এসময় হঠাৎ করেই আওয়ামী লীগ প্রার্থী সুজনের সমর্থকে দুইশত নেতাকর্মী তাদের উপর হামলা চালায়।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী  পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া বিএনপির প্রার্থীকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: ভোটে হেরে রাস্তায় বিছানো ইট তুলে নিলেন আ.লীগ প্রার্থী

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম