আশুলিয়ায় পিকআপ চাপায় মোটারসাইকেল আরোহীর মৃত্যু

সাভার প্রতিনিধি
১০ জুন ২০১৬, ১৪:১১আপডেট : ১০ জুন ২০১৬, ১৪:১২

দুর্ঘটনা

আশুলিয়ায় পিকআপ ভ্যানের চাপায় হাসনা হেনা (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ১টার দিকে নবীনগর কালিয়াকৈর মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় মোটরসাইকেল চালক ও নিহতের স্বামী চান মিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে আশুলিয়ার ইপিজেড এলাকা থেকে মোটরসাইকেলে করে হাসনা হেনা তার স্বামীর সঙ্গে গাজীরচট এলাকায় যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত অবস্থায় চান মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন:

এবার পাবনায় আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের