টাঙ্গাইলে অস্ত্রসহ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
১০ জুন ২০১৬, ২২:১০আপডেট : ১০ জুন ২০১৬, ২২:১৫

গ্রেফতার টাঙ্গাইলে একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার বিকেল ৫টায় টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চল হুগরা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, খোকা ও মুকুল।
টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকী জানান, প্রায় দুইবছর আগে আব্দুল হক নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় ১১ আগস্ট ২০১৪ সালে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ওই মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হুগড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হক হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক এই দুই আসামি কে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটিই আব্দুল হক হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল বলেও আসামিরা স্বীকার করেছেন।
আরও পড়ুন: শারীরিক প্রতিবন্ধী হয়েও স্বাবলম্বী গাইবান্ধার লেলিন
/এমও/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম