গাজীপুর সিটি করপোরেশনের ৫০ ভাগ বর্জ্য এখনও অপসারণ সম্ভব হয়নি। ২৫ ভাগ এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা ৭০ ভাগ জনগোষ্ঠীর আয়ত্বের বাইরে। ৩০ লাখ জনগোষ্ঠীকে নাগরিক সেবা দেওয়ায় জন্য জনবলও অনেক ক্ষেত্রে কম।
বুধবার গাজীপুর সিটি করপোরেশনের সচিব আসলাম হোসেন করপোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন,গাজীপুর সিটি করপোরেশনের একার পক্ষে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়। বর্জ্য নিষ্কাশনে ব্যক্তিগত পর্যায়ে চর্চা থাকতে হবে। নিয়মিত কর প্রদান করে সিটি করপোরেশনকে আর্থিকভাবে সাহায্য করতে হবে।
সভায় দরিদ্র ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর সেবার বর্তমান অবস্থা নির্ধারন, টেকসই সেবা প্রদানের কৌশল নিরূপণ ও করণীয় শীর্ষক আলোচনা করা হয়। এতে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, কেয়ার বাংলাদেশ এর কর্মকর্তা পলাশ মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন কমিউনিটির প্রস্তাবের ভিত্তিতে সমন্বিত কার্যক্রম নির্ধারণ করা হয়।
/জেবি/
আপ: এইচকে
আরও পড়ুন: শত্রুও যেন এরকম মিথ্যা মামলায় না ফাঁসায়: তৈমূর খন্দকার








