
ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজির চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। ভৈরব হাজী আসমত কলেজের সামনে কমলপুর এলাকায় মঙ্গলবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, মো. জামাল মিয়া (৪০) ও নাজমা বেগম (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভৈরব অভিমুখী একটি পিকআপ ভ্যান কিশোরগঞ্জগামী একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সাতজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জামাল ও নাজমাকে মৃত ঘোষণা করেন। আহতদের নাম জানা যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, এই ঘটনায় গাড়ি দুটি আটক করা গেলেও চালকরা পালিয়ে গেছে।
আরও পড়ুন: গাজীপুরে জুয়াড়িদের হামলায় ৩ সাংবাদিক আহত
/জেবি/এসটি/








