স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, দু’জনের স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০১৬, ২৩:০৫আপডেট : ২৬ জুন ২০১৬, ২৩:০৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রথম শ্রেণির ছাত্রী সাদিয়া আলতাফ নামে ৬ বছরের শিশুকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন- আজিজুল ও আশিকুল ইসলাম আকাশ। তারা স্বীকার করেছেন, ধর্ষণের পর  তারা দুইজন মিলে সাদিয়াকে শ্বাসরোধে হত্যা করে। রবিবার বিকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে ১৬৪ ধারায় তারা এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২৩ জুন গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ২২ জুন সন্ধ্যায় বাড়ির পাশে এক পরিত্যাক্ত ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশু সাদিয়া পশ্চিম কেওঢালা রিকশাচালক আলতাফ হোসেনের মেয়ে। সে পশ্চিম কেওঢালা সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

নিহত স্কুলছাত্রীর মা শাহনাজ বেগম জানান, দুপুর ২টার দিকে পাশের বাড়ি মতিন মেম্বারের বাড়ি থেকে তার মেয়ে কাপড় নিতে যায়। কাপড় নিয়ে বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। পরে ইফতারের আগে মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ সালামের বাড়ির পাশে একটি পরিত্যাক্ত ঘরে সাদিয়ার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

আরও পড়ুন: দেশে এলো ভারত থেকে আমদানি করা ২০টি রেলকোচ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান