গাজীপুরে ট্রাকে চাঁদাবাজির ছবি তোলায় সাংবাদিককে মারধর

গাজীপুর প্রতিনিধি
২৯ জুন ২০১৬, ২২:৪৬আপডেট : ২৯ জুন ২০১৬, ২৩:০২

গাজীপুর ট্রাক থেকে চাঁদা তোলার সময় ছবি উঠানোয় সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে বন বিভাগের লোকজন ও তাদের দালালরা। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ এক দালালকে আটক করেছে। তার নাম আ. আজিজ (৪৫)। তিনি উপজেলার গোয়ালবাথান এলাকার সদর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় বন বিভাগের একটি চেকপোস্ট রয়েছে। ওই চেকপোস্টের নাম করে ঈদকে সামনে রেখে ট্রাক থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছিল বন বিভাগের কয়েকজন প্রহরী।
এ সময় আলোকিত বাংলাদেশ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি সাগর আহমেদ মোটরসাইকেলে করে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। এই অবস্থা দেখে তিনি ছবি তোলেন। এ সময় ওই চেকপোস্টের প্রহরী মো. রফিক, আবুল বাশার ও দালাল আব্দুল আজিজ তাকে ধরে নিয়ে কথিত ওই চেকপোস্টে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি মারধর করে তার ল্যাপটপ, ক্যামেরা ও টাকা পয়সা ছিনিয়ে নেয় দুষ্কৃতকারীরা।

এসময় প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক পুলিশকে বিষয়টি জানালে বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দালাল আব্দুল আজিজকে আটক করা হয়। এ সময় বন বিভাগের প্রহরী মো. রফিক, আবুল বাশার দৌড়ে পালিয়ে যায়।

এবিষয়ে জানতে চাইলে চন্দ্রা বন বিট কর্মকর্তা আকরাম হোসেন জানান, তিনি জরুরি কাজে গাজীপুর কোর্টে গিয়েছিলেন। এ সুযোগে প্রহরীরা ট্রাক থেকে টাকা তুলতে পারেন। তবে তিনি হামলার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানা পুলিশের ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, এ ব্যাপারে সাংবাদিক সাগর আহমেদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান