মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো তিন। নিহতের নাম মো. ইউনুস (৫০)।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া নিহতের খবর নিশ্চিত করেন।
গুলিবিদ্ধ মো. ইউনুসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ১৪ জুলাই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান হোসেন্দি ইউনিয়নের ইউপি সদস্য গোলাপ হোসেন বেপারি ও তার ভাই আইয়ুব বেপারি। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও ১২ জন। এ ঘটনায় ১২৯ জনের নামে গজারিয়া থানায় মামলা হয়।
আরও পড়ুন:
রংপুরে ৯ জনের কেউ নিখোঁজ নন
/বিটি/







