জেলা প্রশাসকের হারানো মোবাইল ফোন ২ ঘণ্টা পর উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ২২:৩৯আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২২:৪৪

গোপালগঞ্জ গোপালগঞ্জের জেলা প্রশাসকের হারানো মোবাইল ২ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করা হয়েছে।  আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান মোবাইল ফোনটি উদ্ধার করেন বলে শনিবার দুপুরে সাংবদিকদের জানিয়েছেন।
তিনি জানান, গতকাল শুক্রবার বিকেল ৩টায় তার ব্যবহৃত 'আই ফোন সিক্স' মোবাইলটি হারিয়ে যায়। বিকেল ৫টায় সদর উপজেলার বোড়াশী গ্রামের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে ফোনটি উদ্ধার করা হয়।
এ ঘটনায়  জড়িত সন্দেহে কুদ্দুস মোল্লা (৪৮) ও তার ছেলে মোরসালিন মোল্লাকে (১৮) আটক করা হয়। আইফোনের 'ফাইন্ড আইফোন অ্যাপস' ব্যবহার করে তিনি নিজেই হারিয়ে যাওয়া মোবাইলটির অবস্থান শনাক্ত করেন বলে জানান।
জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, শুক্রবার বেলা ২টার দিকে জেলা শহরের শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বঙ্গবন্ধু কলেজ এলাকা ঘুরতে যাই। এ সময় অসাবধানতাবশত পকেট থেকে মোবাইল ফোনটি রাস্তায় পড়ে যায়। ফোনটি পেতে কিছু সময় রাস্তায় খোঁজাখুঁজি করি। না পেয়ে আইফোনের 'ফাইন্ড আইফোন অ্যাপস' ব্যবহার করে হারিয়ে যাওয়া মোবাইলটির অবস্থান শনাক্ত করি। মোবাইল বহনকারীরা দ্রুত স্থান পরিবর্তন করতে থাকায় ফোনটির অবস্থান জানতে দুই ঘণ্টা সময় লাগে। জেলা প্রশাসক আরও বলেন, ‘আমি মোবাইলে 'আইওএস' প্রযুক্তি ব্যবহার করি। এ কারণে মোবাইল বহনকারীর গতি, অবস্থান, রুট চিহ্নিত করা সম্ভব হয়েছে। অবশেষে আমার হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পেয়েছি। আটক দু’জন বিষয়টি স্বীকার করায় তাদের  পুলিশে দেওয়া হয়েছে।’

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, আটক পিতা-পুত্র থানা হেফাজতে রয়েছেন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/টিএন/

আপ: এইচকে

আরও পড়ুন:

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম