গোপালগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০১৬, ১৫:০২আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৫:০২

গোপালগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১ গোপালগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তরুণ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সেবা গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে যায়। এসময় ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি আরও জানান, সংঘর্ষে পিকআপে থাকা চারজন আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জে আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিকআপের হেলপার তরুণের মৃত্যু হয়। তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান