সরকারি আট দফতরের পরিসেবা নিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক)গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে সাড়ে তিন ঘণ্টা ধরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
‘এবার আওয়াজ তুলুন’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে ও নালিতাবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)সহযোগিতায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ শুনানিতে ভুক্তভোগীদের অভিযোগ শোনার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দফতর তাৎক্ষণিক সমাধান দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে গণশুনানিতে দুদকের কমিশনার ড. মো. নাসির উদ্দিন আহমেদ প্রধান অতিথি এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে উপজেলা ভূমি, হিসাবরক্ষণ, সাবরেজিস্ট্রি, স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা, বিদ্যুৎ, প্রকল্প বাস্তবায়ন, সমাজসেবা ও সমবায় দপ্তরের কর্মকর্তারা অভিযোগকারীদের প্রশ্নের জবাব দেন। গণশুনানিতে ৫০ জন ভুক্তভোগী তাদের অভিযোগ তুলে ধরেন।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ভুক্তভোগীসহ বিভিন্ন পর্যায়ের প্রায় সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
/এবি/
আরও পড়ুন








