মুফতি হান্নানের ভাতিজা আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৬, ২৩:৪১আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ২৩:৪১

আটক নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নেতা মুফতি আব্দুল হান্নানের ভাতিজা আব্দুল রহমান মুন্সিকে (৩৮) আটক করা হয়েছে। নাশকতার আশঙ্কায় সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি কামরুল ফারুক জানান, আব্দুর রহমান এলাকায় নাশকতা চালাতে পারে, এমন আশঙ্কা থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আব্দুল রহমান মুন্সি হিরণ গ্রামের রেজাউল হক মুন্সির ছেলে। স্থানীয়রা জানান, ২০০১ সালে জনসভা স্থলে বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে আব্দুল হান্নান মুন্সি। আব্দুল রহমানের চাচা ইব্রাহিম মুন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি। ইব্রাহিম মুন্সি ওই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

/এআরএল/

আরও পড়ুন: ‘চাকরি না থাকলে সন্ত্রাসীরা বাবুলকে মেরে ফেলবে ’

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম