গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৮ অক্টোবর

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮, ২৯ অক্টোবর এবং ৪, ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এই তথ্য জানিয়েছেন। এবারে আটটি অনুষদের অধীনে ২৩ বিভাগে সর্বমোট ২ হাজার ২০৭ জন শিক্ষার্থীকে (কোটাসহ) ভর্তি করা হবে।
ইউনিট সমূহ হলো ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’, ‘এফ’, ‘জি’ এবং ‘এইচ’। ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর।  ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর। ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর। ‘এফ’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা আগামী ৯ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নিয়ম অনুসারে অনলাইনে আবেদন করতে পারবে।

‘এ’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং।

‘বি’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা।

‘সি’ ইউনিটের অধীনে বিভাগ হলো ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি।

‘ডি’ ইউনিটের অধীনে বিভাগ হলো ইংরেজি এবং বাংলা। ‘ই’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক।

‘এফ’ ইউনিটের অধীনে বিভাগ হলো ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং।

‘জি’ ইউনিটের অধীনে বিভাগ হলো আইন এবং ‘এইচ’ ইউনিটের অধীনে বিভাগ হলো কৃষি।

জনসংযোগ কর্মকর্তা জানান, এবারে মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ, প্রতিবন্ধী কোটায় ১ শতাংশ, পোষ্য কোটায় ১ শতাংশ, খেলাধুলা ও সাংস্কৃতিক কোটায় ১ শতাংশ  এবং ক্ষুদ্র নৃ গোষ্ঠী কোটায় ১ শতাংশ শিক্ষার্থীকে ভর্তি করা হবে।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম